Posts

Showing posts from July, 2022

পোড়া ঢেউটিন ও আমার বাংলাদেশ-১

Image
স্বাধীনতার সৈনিকেরা ১৯৭১  দেশ আজ স্বাধীন হয়েছে। আমরা যারপর নাই আনন্দিত।  আপামর জনসাধারন আজ আমরা স্বাধীনতার সুফল ভোগ করছি।  আমি তখন থাকতাম আমার নানীর বাড়ি রহমতগঞ্জ, সিরাজগঞ্জে। নানা বাড়ি না বলে নানীর বাড়ি বলার কারন। নানীর মুখে শুনেছি আমার নানা তখন বিশ বছর হলো মারা গেছেন। আমার ছোট মামার বয়স যখন দেড় বছর তখন আমার নানা মারা যান। তিনি সিরাজগঞ্জ বি এল হাই স্কুলের একজন প্রখ্যাত শিক্ষক ছিলেন। তাঁর জীবনে তিনি বেশ কয়েকটি ইসলামিক গ্রন্থ রচনা করে গেছেন।